Home / ফটো গ্যালারি / ‘ইচ্ছে করে’
shuvo+tithi+mbd

‘ইচ্ছে করে’

মাস্টারি বিডি ।  শান্তা ইসলাম
বিনোদন । ২৩ আগস্ট ২০১৮ । ০৮ ভাদ্র ১৪২৫

ঈদে মুক্তি পেয়েছে কাজী শুভ ও তাইরিন তিথির ‘ইচ্ছে করে’ গানের ভিডিও। আর এ গান দিয়েই যাত্রা শুরু করলো ফিনিক্স মাল্টিমিডিয়া।

গানটির সুর করেছে মাহফুজ ইমরান। গীতিকার রফিকুল ইসলাম রকি। কম্পোজ করেছেন মহিদুল হাসান মন। গানটিতে মডেল হয়েছেন রাহুল ও বৃষ্টি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এস ডি প্রিন্স।

গানটি সম্পর্কে কাজী শুভ বলেন, ‘বর্তমান সময়ের মিষ্টি মধুর ভালোবাসার গান ‘ইচ্ছে করে’। গানের কথা, সুর এবং কম্পোজিশন খুবই চমৎকার। এজন্যই আমি আমার মতো যত্ন করে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আমার সহশিল্পী হিসেবে তাইরিন তিথিও অসাধারণ গেয়েছেন। আশা করি আমার ভক্ত শ্রোতাদের কাছে খুব ভালো লাগবে মিউজিক ভিডিওটি।’

‘ইচ্ছে করে’ গানটি নিয়ে তিথিরও একই কথা। তিনি বলেন, ‘গানটির কথা ও সুর আমার ভীষণ ভাল লেগেছে। আশাকরি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।

সূত্র : আমাদের সময়

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.