
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২৪ অক্টোবর ২০১৮ । ০৯ কার্তিক ১৪২৫
সাইমন সাদিক ও অধরা খান অভিনীত নতুন ছবি ‘মাতাল’। ছবিটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

আগামী ২৬ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।
এ সম্পর্কে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘খুব সুন্দর গল্পের একটি ছবি ‘মাতাল’। ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। ভালো গল্প, ভালো নির্মাণ- সব মিলিয়ে পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটি ছবি নির্মাণ করেছেন শাহীন সুমন ভাই। ছবিটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে- এজন্য অনেক ভালো লাগছে’।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম