Home / চিত্র-বিচিত্র / আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা
malaika

আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা

ঢাকা, বুধবার ১১সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ | মাস্টারি সংবাদ

বান্দ্রায় নিজ বাড়ি থেকে উদ্ধার হলো বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরার মৃতদেহ।

বুধবার সকালে মালাইকা অরোরার বাবার নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিজের বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি । কিন্তু এখনও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাড়ির ষষ্ঠ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছিল অনিল। মুম্বাইয়ের বান্দ্রায় ঘটেছে এ ঘটনা। ঘটনাস্থলে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা হাজির হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শোনা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা।

এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশের সঙ্গে আরবাজকে কথা বলতেও দেখা যায়।

সকাল সকাল এই খবর আসায় হইচই পড়ে গিয়েছে বলিউডে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে  মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।

 

সূত্র: কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …