Home / অর্থনীতি / অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড এইচ থ্যালার
nobel+richard+h+thalar+mbd-2

অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড এইচ থ্যালার

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ৯ অক্টোবর ২০১৭ । ২৪ আশ্বিন ১৪২৪

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতি বিশেষজ্ঞ রিচার্ড এইচ থ্যালার।

বাংলাদেশ সময় সোমবার বিকেলে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করেছে বলে সিএনএনের খবরে বলা হয়।

আচরণগত অর্থনীতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। মার্কিন এ অর্থনীতিবিদ আচরণগত অর্থনীতি প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ইউনিভার্সিটি অব শিকাগো বুথের অধ্যাপক, বিশ্বব্যাপী বেস্ট সেলার বই ‘নুডস’ এর সহলেখক।

এ পুরস্কারের জন্য আর্থিক মূল্য হিসেবে রিচার্ড এইচ থ্যালার ৯০ মিলিয়ন সুইডিশ ক্রোনা (১১ হাজার মার্কিন ডলার) পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯ কোটি টাকার বেশি।

nobel+richard+h+thalar+mbd-3

গত বছর ‘চুক্তিতত্ত্ব’ এর  উপর গবেষণায় বিশেষ অবদান রাখায় অর্থনীতিতে নোবেল বিজয়ী হয়েছেন দুই অধ্যাপক। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্কট হলস্ট্রম।

হলস্ট্রম ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ও অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয় পড়ান।

গত ২ অক্টোবর (সোমবার) চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। এ সপ্তাহে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্যদিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হলো।

nobel+richard+h+thalar+mbdপ্রতি ২৪ ঘণ্টায় জীবকোষের শরীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণের আণবিক পদ্ধতি আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসায় নোবেল পান যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। জেফরি সি হল, মাইকেল রোজবাশ ও মাইকেল ডব্লিউ ইয়াং।

গত মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার জন্য এ বছর যৌথভাবে পদার্থে নোবেল পান রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন।

এরপর বুধবার রসায়নে এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জৈবিক অণুর ছবি তোলার উন্নত পদ্ধতি আবিষ্কার করার এ বছর জার্মানির জ্যাকুয়েস দুবোশে ও জোয়াকিম ফ্রাঙ্ক এবং স্কটল্যান্ডের  রিচার্ড হ্যান্ডারসনকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

গত শুক্রবার ঘোষণা করা হয় এ বছর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। এবার বিশ্ব সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার পান ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।

প্রসঙ্গত, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি এই পাঁচ বিষয়ের ওপর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া চালু হয়।

সৌজন্যে : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.