Home / ছবি-সংবাদ / অপরূপ বাংলাদেশ…
hgjhs

অপরূপ বাংলাদেশ…

মাস্টারি বিডি । বাঁধন খান
ছবি সংবাদ । ১৫ জানুয়ারি ২০১৯ । ০২ মাঘ ১৪২৫

 

রূপের কন্যা  অনন্যা বাংলাদেশ।নদ-নদী হাওড়-বাওড় ফসলের খেত পাহাড়-পর্বত শোভিত এই স্বদেশভূমি আমাদের।

bd+nature+padma+river+mbd-3

যেদিকেই চোখ যায় সবুজ-শ্যামল প্রকৃতির হাতছানি। মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখা আর ভালোবাসা।

bd+nature+mbd-9

নিঝুম দ্বীপের চিত্রল হরিণের দুরন্ত ছুটে চলা। দ্বীপ জুড়ে সবুজ দুর্বা ঘাস আর গাছপালায় অপরূপ নৈসর্গিক দৃশ্য। জলের ওপর ভেসে থাকা এইসব দ্বীপ প্রতিনিয়ত সৌন্দর্যের ডালা বিছিয়ে বসে থাকে যেন।bd+nature+mbd-4

নদীবেষ্টিত ভোলা জেলার অদ্ভুত সুন্দর গ্রামগুলি বাংলার রূপ মাধুর্য বাড়িয়ে তোলে বহুগুণ। ঝিরিঝিরি বাতাসে নদীর জলে চিকন ঢেউ খেলে যায়। সবুজ গ্রামের সাথে মিলেমিশে এ এক মোহময় ছবি।

vola+borhanuddin+nature+mbd

রঙিন পলাশের আগুন লেগেছে ডালে ডালে। বাংলার বসন্ত ঋতু এভাবেই রঙিন রূপের আগুনে রাঙিয়ে যায় চারদিক।

bd+nature+mbd-3

কাশবনের অপার সৌন্দর্য আমাদের বাংলার। শরৎ রূপের স্বকীযতায় স্নিগ্ধ হয়ে ওঠে আমাদের বাঙালির মন।bd+nature+mbd-5

এই জীবন্ত শিল্পের জনক আমার বাংলার কৃষক। যত দেখি তৃষ্ণা মেটে না। আমি প্রাণভরে পান করে যাই তার রূপ সুষমা।

bd+nature+mbd-07

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.