Home / ফটো গ্যালারি / অধরা’র ‘মাতাল’
Adhora+mbd-2

অধরা’র ‘মাতাল’

Adhora+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৭ সেপ্টেম্বর ২০১৮ । ০২ আশ্বিন ১৪২৫

ঢালিউডের নতুন মুখ অধরা খানের ‘মাতাল’ ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। পোস্টার, টিজারের পর গত শুক্রবার বিকালে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সংগীতে ‘হৃদয়ে পিঞ্জর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী। আর ‘মাতাল’ ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এ ছবিতে অধরার বিপরীতে সাইমন সাদিক অভিনয় করেছেন।

Adhora+mbd-4

এদিকে এ ছবির পর রোববার অধরার ‘নায়ক’ নামে আরেকটি ছবির গান প্রকাশ হয়েছে। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ ছবির গান নিয়ে অধরা খান বলেন, ‘মাতাল’-এর পর ‘নায়ক’ ছবির ‘এলোমেলো’ শিরোনামের গানটি গতকাল এসআইএস মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

Adhora+mbd-3

মিজানুর রহমান লাবুর লেখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এটি পুরোপুরি রোমান্টিক একটি গান। দুটি গানই দর্শকরা পছন্দ করছে। বেশ ভালো সাড়া পাচ্ছি আমি।

Adhora+mbd

‘নায়ক’ ছবিতে প্রথমবার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে দর্শকরা অধরা খানকে দেখতে পাবেন। জাদুকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিতে মৌসুমী, অমিত হাসানসহ আরো অনেকে অভিনয় করেছেন। এ ছবিটিও চলতি বছর মুক্তি পাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.