
মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ ডিসেম্বর ২০১৭ । ১৮ অগ্রহায়ণ ১৪২৪
ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশে এলেন এবং ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করলেন। পোপ ফ্রান্সিস আবেগঘন কণ্ঠে বললেন, ‘আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও’।
একথা বলার সময় পোপ’র চোখ অশ্রুসজল হলো। তিনি মনোযোগ সহকারে রোহিঙ্গা পরিবারের সদস্যদের কথা শুনলেন। তাদের সঙ্গে করমর্দন করলেন। শুভেচ্ছা বিনিময় করলেন।

শুক্রবার ঢাকায় আন্তঃধর্মীয় বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ১৮ জনের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিস।
তবে এর আগে পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরের সময় ‘রোহিঙ্গা’ শব্দটি একবারের জন্যেও উচ্চারণ করতে পারেননি। আর এ কারণে বিভিন্ন মানবাধিকার সংগঠন তার তীব্র নিন্দা করেছে।
আর এ কারণে বাংলাদেশে আসার পরেও পোপ ‘রোহিঙ্গা’ শব্দটি বলেন কি-না এ নিয়ে অনেকের ভেতরেই কৌতূহল ছিল ।

যদিও এশিয়া সফর শুরু করার আগে পোপ ফ্রান্সিস ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেছিলেন।
মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ‘অবৈধ বাঙালি’ বলে থাকে। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে।

মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে জাতিসংঘ উল্লেখ করছে জাতিগত নিধন অভিযান হিসেবে।
সূত্র : বিবিসি
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম