Home / জাতীয় / মেয়র আনিসুল হকের লাশ ঢাকায় আসবে শনিবার
ফাইল ছবি
ফাইল ছবি

মেয়র আনিসুল হকের লাশ ঢাকায় আসবে শনিবার

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০১ ডিসেম্বর ২০১৭ । ১৭ অগ্রহায়ণ ১৪২৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকে লাশ আগামীকাল শনিবার সকাল ১১ টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় আসবে।

মেয়র আনিসুলের ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, শনিবার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মেয়র আনিসুল হক দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গত বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত ১০ টা ২৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

চলতি বছরের ২৯ জুলাই তিনি যুক্তরাজ্যে গমন করেন। অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি ও আইসিইউতে রাখা হয়। গত ১৩ আগস্ট চিকিৎসকরা তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন। পরে তাকে ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলেটেশন সেন্টারে স্থানান্তর করা হয়।

২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই এবং বিজিএমইএ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনে ছিল তাঁর নিবিড় পদচারণা।

আনিসুল হক ১৯৫২ সালে ২৭ অক্টোবর নোয়াখালী জেলার কবিরহাটে জন্মগ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.