Home / উদ্যোগ / স্বাস্থ্যসেবা পেতে সিঙ্গাপুরের হাসপাতালের সাথে পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষর
health+agrement+mbd

স্বাস্থ্যসেবা পেতে সিঙ্গাপুরের হাসপাতালের সাথে পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষর

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৩ নভেম্বর ২০১৭ । ০৯ অগ্রহায়ণ ১৪২৪

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং সিঙ্গাপুরের ফেরার পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পেং চাং মিয়েন আজ দুপুরে পুলিশ সদর দফতরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার হ্রাসকৃতমূল্যে স্বাস্থ্যসেবা পেতে ফেরার পার্ক হাসপাতালের সাথে পুলিশের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংবাদ বাসস-এর।

এই সমঝোতা স্মারকের আওতায় পুলিশ সদস্যগণ হ্রাসকৃতমূল্যে ফেরার পার্ক হাসপাতালের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে এ চুক্তি আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পুনরায় চুক্তি স্বাক্ষর করা হবে।

পুলিশ জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিধানে সরকারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিনিয়ত পুলিশের সদস্য সংখ্যা এবং কলেবর বাড়ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকালে অনেক পুলিশ সদস্য মারাত্মক দুর্ঘটনার শিকার হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ অন্যান্য সদস্যদের চিকিৎসা সেবা প্রদানে এ চুক্তি নব দিগন্তের সূচনা করবে।

তিনি বাংলাদেশ পুলিশের সাথে এ ধরনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ফেরার পার্ক হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ চুক্তির আওতায় পুলিশ সদস্যদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান আইজিপি।

ড. পেং চাং মিয়েন বলেন, ‘বাংলাদেশ পুলিশের মত জনবান্ধব ও সেবাধর্মী একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, এ চুক্তি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধন আরো সুদৃৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ফেরার পার্ক হসপিটালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.