Home / আন্তর্জাতিক / ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৭, আহত ৭০০০
iran+erthquake+dies+328+mbd

ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৭, আহত ৭০০০

iran+erthquake+dies+328+mbd-2

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ১৩ নভেম্বর ২০১৭ । ২৯ কার্তিক ১৪২৪

ইরান-ইরাকে উত্তরাঞ্চলীয় সীমান্তে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে সোমবার ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৭ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রোববার রাতে আঘাত হানা ৭ দমমিক ৩ তীব্রতার এই ভূমিকম্পে অন্তত আরো ৭ হাজার জন আহত হয়েছে।

iran+erthquake+dies+328+mbd-3

একটি ইরানি দাতব্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ৭০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। নিহতদের বেশিরভাগ ইরানের কেরমানশাহ প্রদেশের বাসিন্দা, সেখানে আরো ৪ হাজার মানুষ আহত হয়েছে। ইরাকে ৯ জন মানুষ নিহত হয়েছে, রাজধানী বাগদাদে ভূমিকম্পের পরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

iran+erthquake+dies+328+mbd-4

মসজিদগুলো থেকে লাউডস্পিকারে দোয়া পাঠ করে শোনানো হয়। বাগদাদের বাসিন্দা মাজিদা আমির বলেন, আমি আমার তিন সন্তানকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ ভবনগুলো যেন নাচা শুরু করল। আমি প্রথমে ভেবেছিলাম বড় বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু এরপরই আমি শুনতে পাই, আমার আশেপাশে সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে। বিবিসি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.