Home / জাতীয় / নীলফামারীতে ৮শ’ নলকূপ বিতরণ
nelfamari+tubeweel+mbd

নীলফামারীতে ৮শ’ নলকূপ বিতরণ

মাস্টারি বিডি ডটকম ।
নীলফামারী । ২৪ অক্টোবর ২০১৭ । ০৯ কার্তিক ১৪২৪

নীলফামারী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বিশুদ্ধ পানীয়জলের জন্য ৮শ’ নলকূপ বিতরণ করেছে জেলা পরিষদ। মঙ্গলবার বেলা দেড়টার দিকে জেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব নলকূপ বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামসুল আলম, নীলফামারী পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ইসরাত জাহান পল্লবী, সদস্য জুলফিকার আলী প্রমুখ।

জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ইসরাত জাহান পল্লবী জানান, পরিষদের বিশেষ বরাদ্দ থেকে জেলার ছয় উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বিশুদ্ধ পানীয়জলের জন্য ৮শ’ নলকূপ বিতরণ করা হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.