Home / জাতীয় / প্রথম স্প্যান স্থাপনের মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান
padma+setu+rising+mbd-4

প্রথম স্প্যান স্থাপনের মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান

মাস্টারি বিডি ডটকম
জাজিরা । ৩০ সেপ্টেম্বর ২০১৭ । ১৫ আশ্বিন ১৪২৪

শরিয়তপুরের জাজিরা পয়েন্টে প্রথম স্প্যান স্থাপনের মধ্যদিয়ে যোগাযোগ খাতে দেশের বৃহত্তম প্রকল্প স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু দৃশ্যমান হতে শুরু করেছে।

আজ শনিবার সকাল দশটা ২০ মিনিটে বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর ৩৭ এবং ৩৮ নম্বর পিয়ারের স্প্যান স্থাপন করা হয়। সংবাদ বাসস-এর।

padma+setu+rising+mbd-3

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু নির্মাণের এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন। এ সময় পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রমত্ত পদ্মার চরে হাজার হাজার উৎসুক জনতা তাদের স্বপ্নের পদ্মা সেতুর দৃশ্যমান হওয়ার ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করেন।

দুই তলাবিশিষ্ট পদ্মা বহুমূখী সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। এ সেতুর ৪১টি স্প্যানের মধ্যে প্রথম স্প্যানটি আজ স্থাপিত হলো।

padma+setu+rising+mbd-2

এ সেতু নির্মাণের কাজ শেষ হলে সেতুর উপরের তলের চার লেনবিশিষ্ট মহাসড়কে মোটর যানবাহন এবং নিচের তলায় রেললাইন স্থাপিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.