মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ২১ সেপ্টেম্বর ২০১৭ । ০৬ আশ্বিন ১৪২৪
তিন সময়-খণ্ডে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট মাথায় পরেছেন তিনসুন্দরী। লাক্সের বিজ্ঞাপনে আলাদা করে মডেলও হয়েছেন তাঁরা। তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনো। না নাটকে, না বিজ্ঞাপনে। এবার লাক্সের একটি বিজ্ঞাপনে এক ফ্রেমে জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী। বিজ্ঞাপনটি তৈরি করছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
এ ব্যাপারে মম বলেন, ‘আগে বেশ কয়েকটি লাক্সের বিজ্ঞাপনে কাজ করেছি। মডেল হিসেবে একাই ছিলাম। এবার এক বিজ্ঞাপনে আমরা তিনজন। আশা করছি, ভিন্ন কিছু হবে। দর্শকের কাছে একটা চমক হবে এটি।’

তিনি বলেন, ‘অমিতাভ রেজার মতো একজন ভালো নির্মাতার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি খুব খুশি।’
মেহজাবীন বলেন, আগে একসঙ্গে তিনজন লাক্স তারকাকে নিয়ে লাক্সের কোনো বিজ্ঞাপন তৈরি হয়নি। এই বিজ্ঞাপনটি বাংলাদেশে লাক্সের বিজ্ঞাপনে নতুন মাত্রা যোগ করবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম