Home / জাতীয় / ঢাকা আসছেন পোপ ফ্রান্সিস
pop+francis+mbd-2

ঢাকা আসছেন পোপ ফ্রান্সিস

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ আগস্ট ২০১৭ । ১৪ ভাদ্র ১৪২৪

রোমান ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস ৩ দিনের বাংলাদেশ সফরে ৩০ নভেম্বর ঢাকা আসবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে পোপ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

বিবৃতিতে আরো বলা হয়, এই সফরকালে পোপ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তিনি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এতে বলা হয়, এই সফরের প্রস্তুতির বিষয় মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের সঙ্গে সমন্বয়ের জন্য সম্প্রতি একটি অগ্রগামী দল বাংলাদেশ সফর করেছে।

Pope Francis

এদিকে আজ মঙ্গলবার বিকেলে নগরীর কাকরাইলস্থ আর্চবিশপ হাউজে এক সংবাদ সম্মেলনে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, রোমান ক্যাথলিক চার্চের প্রধান এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রধান হিসেবে পোপ সরকারি সফরে ‘সম্প্রীতি ও শান্তির’ বার্তা নিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, সহকারি বিশপ ও ভিকার জেনারেল বিশপ শোরত ফ্রান্সিস গোমেজ।

আর্চবিশপ বলেন, ৮০ বছর বয়স্ক পোপকে তার আগমন ও বিদায়কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপ্রধান হিসেবে সংবর্ধনা জানানো হবে।

পোপ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.