Home / এই দিন / নায়করাজ রাজ্জাককে তথ্যমন্ত্রীর অন্তিম শ্রদ্ধা
hasanul+haque+inu+rajjak+actor+dies+mbd-3

নায়করাজ রাজ্জাককে তথ্যমন্ত্রীর অন্তিম শ্রদ্ধা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ আগস্ট ২০১৭ । ০৭ ভাদ্র ১৪২৪

কেন্দ্রীয় শহীদ মিনার ও চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নায়করাজ রাজ্জাকের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তাঁর মরদেহ আনা হলে সেখানে তথ্যমন্ত্রী, তথ্যসচিব মরতুজা আহমদ, অতিরিক্ত সচিব মনজুরুর রহমান, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, ফেরদৌস, নূতনসহ বিপুলসংখ্যক চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, শিল্পী ও কলাকুশলীবৃন্দ এসময় শ্রদ্ধা নিবেদনে যোগ দেন।

hasanul+haque+inu+rajjak+actor+dies+mbd

এরপর রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানেও তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি প্রমূখ নায়করাজের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নায়করাজ রাজ্জাকের মৃত্যুসংবাদে মন্ত্রী সেখানে ছুটে যান ও সেখান থেকে নায়করাজের বাসভবনে বাপ্পারাজসহ তার পরিবার-পরিজন ও ভক্তদের আন্তরিক সমবেদনা জানান ও তাদের সাথে আলোচনা করে মঙ্গলবারের শ্রদ্ধা নিবেদন, বিকেলে গুলশান আজাদ মসজিদে জানাযা ও বনানী কবরস্থানে দাফন কর্মসূচি নির্ধারণ করে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।

hasanul+haq+inu+razzak+mbd

শহীদ মিনারে মন্ত্রী সাংবাদিকদের বলেন, নায়করাজ রাজ্জাক এদেশের চলচ্চিত্রকে যে নতুন প্রাণ দিয়েছেন, তা তাকে চিরভাস্বর ও অমর করে রেখেছে। এসময় হাসানুল হক ইনু তার আত্মার শান্তি কামনা করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.