Home / জাতীয় / রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন
president+hamid+back+mbd-2

রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ আগস্ট ২০১৭ । ২৯ শ্রাবণ ১৪২৪

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সিঙ্গাপুরের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব এম আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শনিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বিমানবন্দরে পৌঁছার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোমেটিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সংশ্লিষ্ট সচিবগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তাঁকে স্বাগত জানান।’

এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৬ আগস্ট ঢাকা ত্যাগ করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25251242

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

২৫ নভেম্বর ২০২৬ মাসস ২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর জেনিফার বারেটোর মাথায়। …

Leave a Reply

Your email address will not be published.