Home / উৎসব ও সংস্কৃতি / ‘স্বদেশের আঙিনায়’ মুমু আনসারীর আবৃত্তিসন্ধ্যা
mumu+ansari+abritti+artist+mbd

‘স্বদেশের আঙিনায়’ মুমু আনসারীর আবৃত্তিসন্ধ্যা

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ১২ আগস্ট ২০১৭ । ২৮ শ্রাবণ ১৪২৪

নিউইয়র্কপ্রবাসী আবৃত্তিশিল্পী মুমু আনসারীর একক আবৃত্তিসন্ধ্যা ‘স্বদেশের আঙিনায়’ শুরু হয় বাংলাদেশি বংশোদ্ভূত দুই বাঙালি শিশু মুন ও নাহরিনের আবৃত্তি দিয়ে। দুজনে আবৃত্তি করে ভবানী প্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’ কবিতাটি।

mumu+ansari+abritti+artist+mbd-2ওদের শুদ্ধ বাংলা অভ্যাস করানোর পুরো কৃতিত্বটি তাদের শিক্ষক মুমু আনসারীর, যাঁকে নিয়ে ছিল আজকের আয়োজন। দুই পর্বের এই আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সিকান্দার আবু জাফর, শহীদ কাদরী, শামসুর রাহমান, হেলাল হাফিজ, জয় গোস্বামী, সুকুমার রায়, লুৎফর রহমান রিটনের ছড়া-কবিতা শ্রোতাদের আবৃত্তি করে শোনান তিনি। বিশেষ করে এ শিল্পীর খোঁচাত্মক ও ব্যঙ্গাত্মক আবৃত্তিগুলো খুব ভালো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হল কানায় কানায় পূর্ণ ছিলো আবৃত্তিপিপাসু দর্শকে।

এই শিল্পী নিউইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টসের (বিপা) আবৃত্তির প্রশিক্ষক।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.