Home / বিনোদন / শুভ জন্মদিন : জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম
khurshid+alom+happy+birthday+mbd

শুভ জন্মদিন : জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ আগস্ট ২০১৭ । ১৭ শ্রাবণ ১৪২৪

আজ ১ আগস্ট (মঙ্গলবার) জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম-এর জন্মদিন। ১৯৪৬ সালের পহেলা আগস্ট পুরান ঢাকায় তার জন্ম।

নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে এখন পর্যন্ত সোয়া চারশ’রও বেশি গান গেয়েছেন খুরশিদ আলম। এসবের মধ্য থেকে চলচ্চিত্রের অনেক গানই এখনও মানুষের মুখে মুখে। কালজয়ী এসব গানের মাধ্যমে খুরশিদ আলমও শ্রোতাদের হৃদয়ে স্থায়ী একটি আসন গড়েছেন বহু আগেই। চলচ্চিত্রের গানের ক্ষেত্রে এ শিল্পীর অবদান অনেক। মাগো মা, মিস লংকা, চুমকি চলেছে একা পথে, ওই প্রেমের দরজা খুলো না, নাচ আমার ময়না, তোমার নামে শপথ নিলাম, শোনো ভাইয়েরা কথা শোনো, ওই আমি বাঘ শিকার যামু, ও সাগর কন্যারে, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ও দুটি নয়নে স্বপনও চয়নে, ও চোখে চোখ পড়েছে যখনই, ধীরে ধীরে চল ঘোড়া, মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়নমণি, লেখাপড়া জানতাম যদি, এ আকাশকে সাক্ষী রেখে’সহ তার গাওয়া অনেক গানই কালজয়ী রূপ পেয়েছে।

এতটা পথ পাড়ি দেয়ার পরও এতটুকু ক্লান্ত নন খুরশিদ আলম। ক্লান্তিহীনভাবেই নিজের মতো করে প্রতিদিন গানের মধ্যে দিয়ে কাটছে তার সময়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 00

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য …

Leave a Reply

Your email address will not be published.