Home / জাতীয় / ২৩ জুলাই এইচএসসির ফল প্রকাশ
image115

২৩ জুলাই এইচএসসির ফল প্রকাশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৬ জুলাই ২০১৭ । ২২ আষাঢ় ১৪২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে ২৩ জুলাই। বৃহস্পতিবার শিক্ষা সচিব  মো. সোহরাব হোসাইন  এ তথ্য জানান।
তিনি জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করবেন। এরপর তিনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন পরবর্তী  ফল জানতে পারবে।
গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরে গত ১৫ মে শেষ হয় তত্ত্বীয় পরীক্ষা আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। দেশজুড়ে এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষা হয়।

এবছর আট হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা দুই হাজার ৪৯৭টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিদেশে সাতটি কেন্দ্রেও পরীক্ষা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০, কারিগরি বোর্ডের অধীনে ৯৬ হাজার ৯১৪ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৬৬৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবার।
মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ছিল ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ ও ছাত্রী ছিল পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে ২৩ জুলাই। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন সমকালকে এতথ্য জানান। রেওয়াজ অনুযায়ী ওইদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরে গত ১৫ মে শেষ হয় তত্ত্বীয় পরীক্ষা আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। দেশজুড়ে এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষা হয়। এবার আট হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা দুই হাজার ৪৯৭টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিদেশে সাতটি কেন্দ্রেও পরীক্ষা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০, কারিগরি বোর্ডের অধীনে ৯৬ হাজার ৯১৪ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৬৬৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবার। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ছিল ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ ও ছাত্রী ছিল পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।

About Shekh Nazrul

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.