Home / এই দিন / জুমাতুল বিদা পালিত
jumatul+bida+mbd-2

জুমাতুল বিদা পালিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ জুন ২০১৭ । ০৯ আষাঢ় ১৪২৪

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার দেশব্যাপী জুমাতুল বিদা পালিত হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল আজ মুসল্লিদের ভিড়।

jumatul+bida+mbd

রমজান মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মসজিদের আঙিনা ও রাস্তায় দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে সব মসজিদেই আলোচনা করা হয়।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26

রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক …

Leave a Reply

Your email address will not be published.