Home / জাতীয় / লংদু পরিদর্শনে যাবে কেন্দ্রীয় ১৪ দল : নাসিম
nasimalmbd-1

লংদু পরিদর্শনে যাবে কেন্দ্রীয় ১৪ দল : নাসিম

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ জুন ২০১৭ । ২২ জৈষ্ঠ্য ১৪২৪

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে আগামীকাল ৬ জুন রাঙ্গামাটির লংদু পরিদর্শনে যাবে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল। সংবাদ বাসস-এর।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘রাঙ্গামাটির লংদুতে পাহাড়ী লোকজনের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক।’

এ অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।’

এ সময় কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.