মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ মে ২০১৭ । ১৭ জৈষ্ঠ্য ১৪২৪
ঘূর্ণিঝড় ‘মোরা’ দুর্বল হয়ে বর্তমানে স্থল সুস্পষ্ট লঘুচাপ রূপে ন্যাগাল্যান্ড এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’ মঙ্গলবার সকাল ৬টা থেকে ১২টার মধ্যে কুতুবদিয়ার নিকট দিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। পরবর্তীতে এটি উত্তর এবং উত্তর পূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।
আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো জানানো হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
পরবর্তী ৭২ ঘন্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১০ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম