Home / জাতীয় / ‘আবদুল গাফ্ফার চৌধুরী বাঙালী জাতির জীবন্ত কিংবদন্তী’
nahid+gaffar+mbd

‘আবদুল গাফ্ফার চৌধুরী বাঙালী জাতির জীবন্ত কিংবদন্তী’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ মে ২০১৭ । ১৭ জৈষ্ঠ্য ১৪২৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আবদুল গাফ্ফার চৌধুরী বাঙালী জাতির জীবন্ত কিংবদন্তী। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন।
nahid+gaffar+mbd.-inঢাকা কলেজ অডিটোরিয়ামে নির্ভীক সাংবাদিক, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র আবদুল গাফ্ফার চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাহিদ বলেন, গাফ্ফার চৌধুরী আমাদের আলোকিত করেছেন, পথ দেখিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন। আবদুল গাফ্ফার চৌধুরী রাষ্ট্রভাষা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর রেনু বালা গোপ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া।

শিক্ষামন্ত্রী বলেন, যতদিন বাঙালি থাকবে, বাংলা ভাষা থাকবে- ততদিন গাফ্ফার চৌধুরীর গান অমর হয়ে থাকবে। লেখনীর মাধ্যমে এখনও মানুষকে উদ্বুদ্ধ করছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।

অনুষ্ঠানে গাফ্ফার চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। শিক্ষামন্ত্রী তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় গাফ্ফার চৌধুরী ঢাকা কলেজে তাঁর অধ্যয়নকালীন বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.