Home / এই দিন / কোটালীপাড়ায় কবি সুকান্তের মৃত্যুবার্ষিকী পালিত
kobi+sukanta+deth+univers+mbd

কোটালীপাড়ায় কবি সুকান্তের মৃত্যুবার্ষিকী পালিত

মাস্টারি বিডি ডটকম
গোপালগঞ্জ । ১৪ মে ২০১৭ । ৩১ বৈশাখ ১৪২৪

জেলার কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৭০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার ঊনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈত্রিক ভিটায় নির্মিত কবির প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি শেখ আয়নাল হোসেন, ঘাঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া হানিফুজ্জামান, উদীচী কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.