Home / এই দিন / পবিত্র লাইলাতুল বরাত ১১ মে
barat+mbd

পবিত্র লাইলাতুল বরাত ১১ মে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ এপ্রিল ২০১৭ । ১৫ বৈশাখ ১৪২৪

আগামী ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত পালিত হবে।

বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে, আগামী ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাআত পালিত হবে। খবর বাসস-এর।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

সভায় ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 1

এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক

মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া গ্রামীণ …

Leave a Reply

Your email address will not be published.