Home / পরিবেশ / দেশের অভ্যন্তরীণ নদী-বন্দরসমূহে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত
1+no+signal+mbd

দেশের অভ্যন্তরীণ নদী-বন্দরসমূহে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ এপ্রিল ২০১৭ । ১১ বৈশাখ ১৪২৪

আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর বাসস-এর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় এই হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকবে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 8 2026 1

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ । মাসস আগামীকাল রোববার দেশে এলএনজির একটি কার্গো আসার কথা …

Leave a Reply

Your email address will not be published.