Home / ধর্ম / রামকৃষ্ণ মিশন ঢাকার শতবর্ষ পূর্তি উৎসব
ramkrishno+mission+mbd-2

রামকৃষ্ণ মিশন ঢাকার শতবর্ষ পূর্তি উৎসব

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ মার্চ ২০১৭ । ১৩ চৈত্র ১৪২৩

রামকৃষ্ণ মিশন ঢাকার একশ’ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী উৎসব রোববার শেষ হয়েছে।

আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনে বেলুড় মঠ রামকৃষ্ণ মঠের ট্রাস্টি স্বামী তত্ত্ববিদানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মঙ্গলারতি, প্রভাতি প্রার্থনা, উষা কীর্তন, মন্দির পরিক্রমা এবং শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও হোমের মধ্য দিয়ে একশ বছর পূর্তি উৎসব শুরু হয় গত ১৯ মার্চ। এদিন সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সংবাদ বাসস-এর।

এছাড়াও আট দিনব্যাপী এ উৎসবের বিভিন্ন পর্বে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী, ঢাকা দক্ষিণের মেয়র, শিক্ষাবিদ, সমাজসেবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দিন ভক্তিমূলক গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমা-তুজ জোহরা, রথীন্দ্র নাথ রায়, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, সুবির নন্দি, ভারতের শিল্পী ড. শুভদ্রা দেশাই প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রামকৃষ্ণ মিশন ঢাকার একশ বছর পূর্ণ হয়। ১৯১৬ সালের মার্চ মাসে রামকৃষ্ণ মিশন, ঢাকা বেলুড় মঠের শাখা হিসাবে অনুমোদন লাভ করে এবং বেলুড় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্থানীয় কার্যনির্বাহক সমিতিকে নিয়োগপত্র প্রদান করেন।
বেলুড় মঠ কর্তৃপক্ষ ১৯১৪ সালে রামকৃষ্ণ মঠ, ঢাকাকে অনুমোদন প্রদান করেন এবং আধ্যাত্মিক প্রচারের পাশাপাশি সেবাকাজসমূহ চালিয়ে যাবার জন্য অনুপ্রাণিত করেন।
স্থানীয় ভক্তগণের একান্ত অনুরোধে বর্তমান স্থায়ী ভূমিতে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বেলুড় মঠের তৎকালীন প্রেসিডেন্ট শ্রী রামকৃষ্ণ-শিষ্য স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দ ১৯১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকায় আগমন করেন এবং ১৩ ফেব্রুয়ারি যথাবিধি পূজা ও হোমের পর স্বামী ব্রহ্মানন্দ ঢাকা রামকৃষ্ণ মঠের ও স্বামী প্রেমানন্দ রামকৃষ্ণ মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 3 26 88

ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টুন খেজুর

ঢাকা, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ মাসস সৌদি আরবের বাদশাহ ‘কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে …

Leave a Reply

Your email address will not be published.