Home / এই দিন / স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের উপহার ও শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী
pm+26+mbd

স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের উপহার ও শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ মার্চ ২০১৭ । ১২ চৈত্র ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৬ মার্চ রোববার ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছার নিদর্শন হিসেবে পূর্ববর্তী বছরের মতো এবারও স্বাধীনতা ও জাতীয় দিবসে মোহাম্মদপুরের গজনভী রোডে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন। সংবাদ বাসস-এর।

pm+26+mbd-inপ্রধানমন্ত্রীর সহকারী প্রাইভেট সেক্রেটারি সাইফুজ্জামান শিখর, ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ও প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম আজ সকালে শুভেচ্ছাসামগ্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন।

মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রত্যেক জাতীয় দিবস ও উৎসবে তাদেরকে স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা মোহাম্মদপুরে ১৩ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১সহ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে নেয়া ব্যাপক পদক্ষেপের জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

মুক্তিযোদ্ধা টাওয়ার-১’এ যুদ্ধাহত ৮০টি পরিবারের আবাসিক ফ্ল্যাট ও দোকান রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.