মাস্টারি বিডি ডটকম
সিলেট । ১২ মার্চ ২০১৭ । ২৮ ফাল্গুন ১৪২৩
স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগাতে আগামী ১৪ মার্চ মঙ্গলবার শুরু হচ্ছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ ৩ দিনব্যাপী চলবে এই উৎসবের প্রথম আসর। সংবাদ বাসস-এর।
ওইদিন বিকেল ৩ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম। উৎসবে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, গত একমাসে ৬৬টি দেশের ২০৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে তাদের কাছে। এরমধ্যে বাছাই করে ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের অনুমোদন হয়েছে।
উৎসবের বিচারকার্য করবেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উৎসবের উপদেষ্টা ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।
১৪ মার্চ বিকেল ৫ টায় প্রদর্শিত হবে উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম