Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ‘অ্যাপল পার্ক’ চালু হচ্ছে এপ্রিলে
apple+park+mbd

‘অ্যাপল পার্ক’ চালু হচ্ছে এপ্রিলে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ মার্চ ২০১৭ । ২৮ ফাল্গুন ১৪২৩

আগামী এপ্রিলেই চালু করা হচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোর নতুন কার্যালয় ‘অ্যাপল পার্ক’। এটির পরিকল্পনা ও তৈরির কাজ শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগে। সব প্রস্তুতি শেষে এপ্রিলে চালু হতে যাচ্ছে অ্যাপল পার্ক এবং নতুন এই ক্যাম্পাসেই কাজ করবেন প্রতিষ্ঠানের কর্মীরা। তবে এপ্রিল থেকে ক্যাম্পাসটি চালু হলেও পুরোপুরিভাবে অ্যাপল পার্ক চালু হতে আরও প্রায় ছয় মাস লেগে যাবে। অ্যাপলের দৃষ্টিনন্দন এই নতুন ক্যাম্পাসে থাকছে স্টিভ জবস থিয়েটার নামে এক হাজার সিটের অডিটরিয়াম। থাকছে অ্যাপল স্টোর, ক্যাফে এবং দর্শনার্থী কেন্দ্র। এগুলো সবার জন্য উন্মুক্ত রাখার কথাও জানানো হয়েছে। নতুন এই ক্যাম্পাস ১৭ মেগাওয়াটের রুফটপ সৌর প্যানেলের মাধ্যমে শতভাগ নবায়নযোগ্য সৌরশক্তি দিয়ে চলবে। আর এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি স্থাপন।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 5 25 9

ইউটিউবের নতুন পদক্ষেপে আয় বাড়বে কনটেন্ট ক্রিয়েটরদের

ঢাকা, মঙ্গলবার ২০ মে ২০২৫ মাসস ‘পিক পয়েন্টস’ নামে নতুন এই ফিচার চালু করেছে ইউটিউব, যা …

Leave a Reply

Your email address will not be published.