মাস্টারি বিডি ডটকম
ভোলা । ০১ মার্চ ২০১৭ । ১৭ ফাল্গুন ১৪২৩
‘প্রাণে বাজুক একুশের সুর’ -এ স্লোগানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ভোলা শহরের বাংলাস্কুল মাঠের ভাষানী মঞ্চে হয়ে গেল তিন দিনব্যাপী শেকড়ের উৎসব।
ভোলা থিয়েটার, সুরের ধারা, জীবনপুরাণ আবৃত্তি একাডেমি, স্বপ্নীলসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন এ উৎসবের আয়োজন করে। উৎসব মঞ্চে সংগঠনগুলো পালাক্রমে মঞ্চনাটক, গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।
রোববার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, প্রবীণ সাংবাদিক মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম।
এ শেকড়ের উৎসব প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে মেলবন্ধন ঘটানোর পাশাপাশি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বহন করবে বলে জানান উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক মশিউর রহমান পিংকু।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম