Home / জীবনশৈলী / দিনে আট শ’ গ্রাম ফল- শাক-সবজি খান : দীর্ঘজীবি হোন
800+gm+fruite+veg+mbd

দিনে আট শ’ গ্রাম ফল- শাক-সবজি খান : দীর্ঘজীবি হোন

ইমপেরিয়াল কলেজের গবেষকরা বলছেন, এভাবে খাদ্যাভ্যাস গড়ে তুললে বিশ্বে প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ অপরিণত বয়সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে…

সবুজ শাক-সবজি, হলুদ রংয়ের সবজি- বিশেষ করে ক্যাপসিকাম ও ফুলকপি-বাঁধাকপি জাতীয় সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমবে বলে জানাচ্ছেন গবেষকরা…

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ ফেব্রুয়ারি ২০১৭ । ১২ ফাল্গুন ১৪২৩

মানুষ কিভাবে দীর্ঘজীবি হতে পারে কিংবা কিভাবে তারা রোগ প্রতিরোধ করতে পারে সে বিষয়ে গবেষণার অন্ত নেই। পাশ্চাত্যে এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানে নানা গবেষণা হচ্ছে।

800+gm+fruite+veg+mbd-5

লন্ডনের ইমপেরিয়াল কলেজের এক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন নানা ধরনের ৮০০ গ্রাম ফল ও শাক-সবজি খেলে দীর্ঘজীবি হবার সম্ভাবনা বাড়ে।

তবে ৮০০ গ্রাম ফল ও শাক-সবজি একবারে না খেয়ে দিনে ১০ বারে খেতে হবে। সেজন্য বিভিন্ন ধরনের ফল ও শাক-সবজি খেতে হবে একবারে ৮০ গ্রাম করে।

৯৫টি আলাদা গবেষণার তথ্য-উপাত্ত একত্রিত করে এ গবেষণার উপসংহারে পৌঁছানো হয়েছে। এত সব মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের খাদ্যাভ্যাসের চিত্র উঠে এসেছে।800+gm+fruite+veg+mbd-3

ইমপেরিয়াল কলেজের গবেষকরা বলছেন, এভাবে খাদ্যাভ্যাস গড়ে তুললে বিশ্বে প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ অপরিণত বয়সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।

গবেষকরা বলছেন, এমন কিছু ফল ও সবজি আছে যেগুলো খেলে ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব।

সবুজ শাক-সবজি, হলুদ রংয়ের সবজি- বিশেষ করে ক্যাপসিকাম ও ফুলকপি-বাঁধাকপি জাতীয় সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমবে বলে জানাচ্ছেন গবেষকরা।

800+gm+fruite+veg+mbd-4

গবেষকরা বলছেন, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য আপেল, নাশপাতি, লেবু জাতীয় ফল, সালাদ, সবুজ পাতার শাক বেশ কার্যকরী হতে পারে।

তবে প্রতিদিন ৮০০ গ্রামের বেশি ফল ও সবজি খেলে স্বাস্থ্যের জন্য আরো বেশি উপকার হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন গবেষকরা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.