Home / অপরাধ / শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার
18 7 2026 7777

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস

রাজধানীর মতিঝিল ও কমলাপুরসহ আশপাশের এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাপ্পি ইন্টারপোল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তানিম রেজার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের অন্তত সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। তাঁর বিরুদ্ধে কোরবানির পশুর হাটের ইজারা-কেন্দ্রিক সংঘর্ষ, গুলিবর্ষণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মতিঝিল থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

মতিঝিল থানা সূত্র জানায়, এজাহারভুক্ত মামলার বাইরেও রাজধানীর আরও বেশ কয়েকটি অপরাধের ঘটনায় তাঁর সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিশেষ করে মতিঝিল, মগবাজার, মালিবাগ, কমলাপুরসহ আশপাশের এলাকায় যেসব অপরাধের ঘটনায় আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম এসেছে, সেসব ঘটনার মাঠপর্যায়ের প্রায় সবকটির সঙ্গে তানিম রেজার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সাম্প্রতিক ঈদুল আজহার আগে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের ইজারাদার ইসমাইল হোসেনের কার্যালয় লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলার তদন্তেও তানিম রেজার সম্পৃক্ততার প্রমাণ উঠে এসেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 888888821222

স্মৃতি ও সৌন্দর্যের জলছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুকুরগুলো

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস অপরিকল্পিত নগরায়ণ আর তীব্র আবাসন সংকটে …