Home / জাতীয় / বাংলাদেশের উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণই প্রধান শক্তি : প্রধানমন্ত্রী
pmmbd

বাংলাদেশের উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণই প্রধান শক্তি : প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
২৪ সেপ্টেম্বর ২০১৬ । ০৯ আশ্বিন ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদল কোনও রাজনৈতিক স্থান পাচ্ছে না, এ বক্তব্য ঠিক নয়।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দফতরে ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলের উন্নয়নের রাজনীতির ব্যাপারে কোনও আগ্রহ নেই। তারা অগণতান্ত্রিকভাবেই ক্ষমতায় এসেছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ব্যক্তিগত মালিকানাধীন টিভি চ্যানেলগুলোতে সরকারের অহরহ সমালোচনা চলছে। মিটিং-মিছিল, সভা-সমাবেশও হচ্ছে। অতএব এই অভিযোগ ঠিক নয় যে, বিরোধীদল কোনও রাজনৈতিক স্থান পাচ্ছে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মাথাপিছু আয় বৃদ্ধি, দেশে দরিদ্রের সংখ্যা হ্রাসসহ সব সূচকেই বাংলাদেশের অর্জন প্রশংসামূলক।’ তিনি বলেন, এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণই তার শক্তি।

আওয়ামী লীগ সরকারের সাফল্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মাথাপিছু আয় বৃদ্ধি, দেশে দরিদ্রের সংখ্যা হ্রাস, অবশিষ্ট দরিদ্রদের জন্য সরকারের সহায়তা প্রকল্প, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধিসহ মানোন্নয়নের প্রায় সব সূচকেই বাংলাদেশের অর্জন প্রশংসামূলক।’

তিনি বলেন, এ অর্জনের ব্যাপারে তাকে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবে সব চ্যালেঞ্জকেই মোকাবিলা করেছেন জনগণকে সথে নিয়েই।

এই সাক্ষাৎকারে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস ও জঙ্গিবাদী সহিংসতা দমনে তার সরকারের নেওয়া জিরো টলারেন্স নীতি বহাল থাকবে বলেও জানান তিনি। আর এ ব্যাপারে জনগণের সম্পৃক্ততায় তিনি আশাবাদী মনোভাব পোষণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও একাধিক পার্শ্ববৈঠকে যোগ দেন এবং বক্তব্য রাখেন।

এ ছাড়াও, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.