Home / জাতীয় / প্রায় ৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
11 26 3

প্রায় ৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

ঢাকা, বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ মাসস
বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে।
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি।
তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যাবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

151020261

একশ ছাড়াল ফ্লাইট বাতিলের সংখ্যা, ভোগান্তিতে সৌদিমুখী ১৫ হাজার ৭৭৯ যাত্রী

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ । মাসস ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবে কর্মস্থলে …