Home / অপরাধ / ইয়েমেনে সংঘর্ষে ১৩ জঙ্গি নিহত
13+terorist+dies+mbd

ইয়েমেনে সংঘর্ষে ১৩ জঙ্গি নিহত

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০৪ ফেব্রুয়ারি ২০১৭ । ২২ মাঘ ১৪২৩

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে উপজাতীয়রা আজ শনিবার আল-কায়েদার ১৩ যোদ্ধাকে হত্যা করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছে।

তিনি বলেন, জিহাদিরা রাতে আবিয়ান প্রদেশের লোদের শহরের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়ে এগুলো নিয়ন্ত্রণের নেয়ার চেষ্টা চালায়। এ সময় তারা সশস্ত্র বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। উভয়পক্ষের মধ্যে দুই ঘন্টা বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে টিকতে না পেরে জঙ্গিরা পিছু হটে।

বৃহস্পতিবার আল-কায়েদা যোদ্ধারা আবিয়ান প্রদেশের যে তিনটি শহরে প্রবেশ করে লোদার তার একটি। তবে শুক্রবার স্থানীয় উপজাতীয়দের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.