Home / জাতীয় / এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
23 7 1

এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রতিদিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চার দিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সন্ধ্যা ৬টার দিকে আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এ ছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। অন্যদিকে, গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যাবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে।

প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …