Home / খেলা / বাংলাদেশ ফুটবলের ড্রিমগার্ল ঋতুপর্ণা চাকমা
3 7 25 7 6 6

বাংলাদেশ ফুটবলের ড্রিমগার্ল ঋতুপর্ণা চাকমা

3 7 25 7 6

ঢাকা, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

ঋতুপর্ণা শব্দের অর্থ “পাতার ঋতু” বা “বসন্ত”। এটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ “যিনি পাতা দ্বারা আবৃত” বা “যিনি পাতা দিয়ে অলঙ্কৃত”। এছাড়াও, হিন্দু পুরাণে, ঋতুপর্ণা নামটি অযোধ্যার রাজার নাম, যিনি নল ও দময়ন্তীর কাহিনীতে উপস্থিত ছিলেন। তিনি একজন দক্ষ সারথি এবং জুয়াড়ি ছিলেন। 

আরও বিশদভাবে, শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে: “ঋতু” (ritu) যার অর্থ ঋতু বা সময়, “পর্ণা” (parṇa) যার অর্থ পাতা. 

সুতরাং, “ঋতুপর্ণা” শব্দটি “ঋতুর পাতা” বা “বসন্তের পাতা” অর্থে ব্যবহৃত হয়। এখানে যে ঋতুপর্ণার গল্প লেখা হচ্ছে তিনি বাংলাদেশ ফুটবলের ড্রিমগার্ল বাহারি চুলের ফুটবলকন্যা । তার পায়ের ফুটবলশৈলীতে শুধুই মুগ্ধতা। অসাধারণ ড্রিবলিংয়ের সঙ্গে চোখ ধাঁধানো ফ্রি কিক; ঋতুপর্ণা চাকমা যেন বাংলাদেশের নারী ফুটবলের অপরূপা অপ্সরী।

বুধবার ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে তার অসাধারণ পারফরম্যান্সে ইতিহাস লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঋতুপর্ণার জোড়া গোলে ২-১ ব্যবধানে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ২০২৬ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুধু জায়গা করে নেওয়াই নয়, ২০১৮ সালের সেই বড় হারের বদলাও নিয়েছে মেয়েরা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে উৎসবের আমেজ। জয়টা যখন এতো গুরুত্বপূর্ণ, তখন উচ্ছ্বাস থামিয়ে রাখা কঠিন। কিন্তু ঋতুপর্ণা বললেন, আসল উদযাপনটা বাকি ম্যাচ জেতার পরই করবেন। ‘বাংলাদেশে আমরা সারা বছর কষ্ট করে অনুশীলন করি, তাই লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ জিতে কোয়ালিফাই করা। এখনো একটি ম্যাচ বাকি আছে। সেখানে ভালো ফল এলে অবশ্যই আমরা উদযাপন করবো।’

২০২২ সালটা ছিল ঋতুপর্ণার জন্য কষ্টের। আদরের ছোট ভাই পার্বন চাকমার মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। তবু মাঠে ফিরে এসেছেন মনোবল নিয়ে। সিনিয়র সাফের শিরোপা জয়ের পর যেমন প্রতিটি সাফল্যে ভাইয়ের স্মৃতি টেনেছেন, এবারো সেই প্রেরণাই হয়তো ভর করেছে তাকে।

বাংলাদেশ নারী দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার কোনো রাখঢাক না রেখেই বলেন, ‘ঋতুপর্ণার আরও উচ্চমানের লীগে খেলা উচিত। সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ওর খেলার সামর্থ্য আছে। সে সাহসী, পরিশ্রমী, এবং এখনো তরুণ। সামনে তার জন্য অনেক সম্ভাবনার দরজা খোলা।’

তথ্য সহায়তা : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …