ঢাকা, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫ মাসস
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন পথকে ৩৬০ ডিগ্রি সমমানের একটি বৃত্ত আকারে এঁকে ১২টি অংশে বিভক্ত করলে প্রায় ৩০ ডিগ্রি সমমানের যে বৃত্তচাপ পাওয়া যায় তার প্রত্যেকটিকে এক একটি রাশি বলা হয়। রাশিচক্র ১২টি রাশি আছে। রাশিচক্রকে ভাগ্যরেখাও বলা হয়। বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
বৃষ [২১ এপ্রিল-২০ মে] বৃষ [২১ এপ্রিল-২০ মে] মিথুন [২১ মে-২০ জুন]কর্কট [২১ জুন-২০ জুলাই] কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। ধার কর্জ ঋণের বোঝা বাড়বে। দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমি জমা সংক্রান্ত ও বিরোধ নিষ্পত্তি হবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাইবোন আত্মীয়-পরিজনের সহযোগিতা পাবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। ধৈর্য সাহস মনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। প্রেমীযুগলের প্রেম-বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হয়ে উঠবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
লাইফস্টাইল বদলাবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। আর্থিক ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে। গোটা পরিবারে সখ্যের মেলবন্ধন রচিত হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দুর্যোগের কালোমেঘ গ্রাস করবে। দাম্পত্য কলহ-বিবাদ তীব্রতর হবে। ঘুষ উৎকোচসহ সব প্রকার দু-নম্বরি কাজ বর্জন করুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দিনটি স্মরণীয় ও আনন্দের। বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। জীবিকার ভিত মজবুত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। সপরিবারে কাছেপিঠে ভ্রমণের যোগ রয়েছে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সন্তানদের সফলতা চমকে দেবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আয় উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
প্রতিযোগিতায় জয়ী হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ বিবাদ মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম