Home / জাতীয় / আজ সোমবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার!
21 6 25 1

আজ সোমবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার!

ঢাকা, সোমবার ৩০ জুন ২০২৫ মাসস

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন পথকে ৩৬০ ডিগ্রি সমমানের একটি বৃত্ত আকারে এঁকে ১২টি অংশে বিভক্ত করলে প্রায় ৩০ ডিগ্রি সমমানের যে বৃত্তচাপ পাওয়া যায় তার প্রত্যেকটিকে এক একটি রাশি বলা হয়। রাশিচক্র ১২টি রাশি আছে। রাশিচক্রকে ভাগ্যরেখাও বলা হয়।সোমবার, ৩০ জুন ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হাত বাড়ালেই সফলতা পাবেন। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে।  শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

শূন্য পকেট পূর্ণ হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে।

মিথুন [২১ মে-২০ জুন]

বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। রাগ জেদ আবেগ বর্জন করুন।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র আসতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দূর হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মনের অভিলাষ পূর্ণ হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দ্রুতগতির বাহন বর্জনীয়। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। ব্যাংক ব্যালান্স বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। কামনা বাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে।   মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। সন্তানদের জন্য দিনটি স্মরণীয় হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। কলকারখানায় উৎপাদন কমবে। প্রতিযোগিতায় না যাওয়াই শ্রেয় হবে। প্রেম বন্ধুত্বে সতর্ক থাকুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …