মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩
এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ৭ লেখক। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৭ জনের নাম ঘোষণা করেছে।
এবছর স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা সাহিত্যিক, গবেষক, কবি ও শিক্ষাবিদকে এ সম্মাননা দেয়া হচ্ছে।
সোমবার বিকেলে বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনের শহীদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে ড. নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা.এম এ হাসান, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমনকাহিনী বিভাগে পুরস্কার অর্জন করেছেন নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ।
মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, মানসম্মত লেখা পাওয়া না যাওয়ায় এ বছর নাটক ও বিজ্ঞান বিভাগে কেউ পুরস্কার পাননি।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দিবেন। মনোনীতরা নগদ ১ লাখ টাকা, ক্রেষ্ট ও সনদ পাবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম