Home / অপরাধ / সাবেক এপিএসকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট
27 4 25 3

সাবেক এপিএসকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

শনিবার, ২৪ মে ২০২৫, মাসস

Capture-_20250524_164153620

দুর্নীতিতে অভিযুক্ত নিজের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম। আমার সাবেক এপিএস-সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি।

‘কেউ যদি দুর্নীতিতে জড়ায়, সে যে-ই হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- এটাই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ।’

আসিফ মাহমুদ ফেসবুকে আরও লিখেছেন, শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পার্সেপশন তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমার কাছে সত্য ও নৈতিক সাহসই মুখ্য। সেই কারণে নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি। আশা করি, দুদক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদঘাটিত হবে।

‘আমরা সততা, দায়বদ্ধতা এবং সুশাসনের এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই যা অনুকরণীয় হবে।’

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …