কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে ড. ইউনূসের শ্রদ্ধা
Mastary Sangbad
August 9, 2024
জাতীয়, প্রচ্ছদ, প্রধানমন্ত্রী, ব্যানার, ব্রেকিং নিউজ
128 Views
ঢাকা, শুক্রবার ০৯ আগস্ট ২০২৪
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরো ১৩ উপদেষ্টা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ সদস্য শপথ নেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ড. ইউনূস।বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার পর দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
কালের কণ্ঠ
2024-08-09