Home / উৎসব ও সংস্কৃতি / মৌলভীবাজারে গণিত উৎসব : শিক্ষার্থীদের মধ্যে প্রাণের স্পন্দন
moulovibazargonitmbd

মৌলভীবাজারে গণিত উৎসব : শিক্ষার্থীদের মধ্যে প্রাণের স্পন্দন

মাস্টারি বিডি ডটকম
মৌলভীবাজার । ১০ জানুয়ারি ২০১৭ । ২৭ পৌষ ১৪২৩

মাহমুদ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে উৎসবে ও আনন্দে মৌলভীবাজারে হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব।

আজ মঙ্গলবার সকাল নয়টায় মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসব শুরু হয়েছে।

আঞ্চলিক উৎসবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। চারটি পর্যায়ে প্রতিযোগিতা করছে শিক্ষার্থীরা। তারা লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তরসহ বিভিন্ন পর্বে অংশ নিচ্ছে।

মাহমুদউৎসবের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক এ এস এম শামীম চৌধুরী।

উদ্বোধন বক্তৃতায় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, প্রথম আলোর কারণে গণিত উৎসব ব্যাপক পরিচিতি পেয়েছে। প্রথম আলো শুরু না করলে গণিত উৎসব এত ব্যাপকভাবে ছড়াত না। ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের মধ্যেও এখন গণিত নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে। খুদে গণিতবিদেরা এই উৎসবের মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছে। এ রকম ইতিবাচক প্রতিযোগিতা শিক্ষার্থীদের দুষ্টচক্র থেকে দূরে রাখবে।

গণিত উৎসব প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য কয়েকটি বইয়ের স্টলও খোলা হয়েছে।

সৌজন্যে : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.