ঢাকা, বুধবার, ১০ জুলাই ২০২৪, ২৬ আষাঢ় ১৪৩১ | মাস্টারি সংবাদ
প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের অভ্যাস মানুষের মনে অনেকটাই প্রশান্তি এনে দিতে পারে। মানুষ তখন ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে উঠতে পারে। তাই অল্প পরিমাণে হলেও সবারই নিয়মিত অর্থ সঞ্চয় করা উচিত। যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির এক গবেষণায় এমনটাই দেখা গেছে।
গবেষকেরা বলছেন, নিম্ন আয়ের মানুষদের মধ্যে যাঁরা নিয়মিত সঞ্চয় করেন, তাঁদের জীবনে সন্তুষ্টির মাত্রা সঞ্চয় না করা ধনী মানুষদের মতোই।
ব্রিস্টল ইউনিভার্সিটির পারসোনাল ফিন্যান্স রিসার্চ সেন্টার প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কম করে হলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস জীবন নিয়ে মানুষের সন্তুষ্টি বাড়ায়।
এর কারণও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, সঞ্চয় করলে মানুষের অর্থসংক্রান্ত দুশ্চিন্তা কমে।
গবেষকেরা বলছেন, সঞ্চয় করলে যেমন জীবনের সন্তুষ্টি আসে, তেমনি না করলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
গবেষকেরা বলেছেন, সঞ্চয় ছাড়াও জীবনঘনিষ্ঠ আরও কিছু বিষয় মানুষের মনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যেমন ঘরবাড়ি বদল কিংবা বিয়ে করার মতো বিষয়গুলো মানসিক অবস্থার বড় ধরনের উন্নতি ঘটাতে পারে। চাকরি হারানোর মতো ঘটনা মানুষের মনের ওপর বড় ধরনের বাজে প্রভাব ফেলতে পারে।
বিবিসি
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম