Home / এই দিন / মণি সিংহ স্মরণ টিএসসিতে
monisinghambd

মণি সিংহ স্মরণ টিএসসিতে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ জানুয়ারি ২০১৭ । ২৩ পৌষ ১৪২৩

monisinghambd-inসমাজতান্ত্রিক আন্দোলনের মহান নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মণি সিংহ’র ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৩ টায় সোপার্জিত স্বাধীনতা চত্বরে (টিএসসি) সড়ক দ্বীপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

স্মরণসভায় আলোচনা করবেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ন্যাপ কার্যকরী সভাপতি আমেনা আহমেদ এমপি ও ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সিপিবি কন্ট্রোল কমিশনের সদস্য অধ্যাপক ডা. শিশির মজুমদার, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. অসিত বরন রায়, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, খেলাঘর চেয়ারপার্সন অধ্যাপিকা মাহফুজা খানম, নারী নেত্রী ডা. ফওজিয়া মোসলেম প্রমুখ।

কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি কমরেড মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111111

ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব …

Leave a Reply

Your email address will not be published.