Home / জাতীয় / সরকারিভাবে বড় ইফতার পার্টি না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
PM 12

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাস্টারি সংবাদ | প্রধান প্রতিবেদক
প্রধানমন্ত্রী | ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫ ফালগুন ১৪৩০

পবিত্র রমজান মাসে সরকারি ভাবে বড় আকারে কোনো ইফতার পার্টি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিদর্শনা দিয়েছেন তিনি।

বৈঠক পরবর্তী সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, বেসরকারিভাবেও বড় ইফতার পার্টি না করতে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থ অপচয় রোধে এই নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

অপচয় না করে দুস্থ-দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ ছাড়া রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় নির্ধারণ করেছে সরকার। পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে।

ছবি-পিআইডি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …