Home / ছবি-সংবাদ / টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
st-martin-20191101104418

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৮ফেব্রুয়ারি ২০২৪ | ২৫ মাঘ ১৪৩০

আগামী শনিবার থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মিয়ানমার সীমান্তের ওপারে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কক্সবাজার-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বুধবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর অভ্যন্তরীণ সমস্যার কারণে গোলাগুলির ঘটনা ঘটছে। তাই নিরাপত্তার কারণে নাফ নদী দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে কক্সবাজার-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, মিয়ানমারে গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে এ নৌপথে চলাচলকারী ১০টি জাহাজকে আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজগুলো ভালোভাবে পর্যটক পরিবহন করে আসছিলেন।

১০টি জাহাজে প্রতিদিন কয়েক হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করতেন। কর্তৃপক্ষ নিরাপত্তার কারণ দেখিয়ে শনিবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখতে বলেছে।

 

 

 

সূত্রঃ প্রথম  আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …