Home / বিনোদন / নাটক / রুনাকথন
21

রুনাকথন

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
বিনোদন | ২৪ জানুয়ারি ২০২৪ | ১০ মাঘ ১৪৩০

23

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তিনি যেমন সুন্দরী তেমনি গুণবতী।  ক্যারিয়ারে অন্যরকম সময় পার করছেন তিনি। একদিকে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন স্থিরচিত্রের ঝলকে নেটিজিনদের প্রশংসা কুড়াচ্ছেন, অন্যদিকে অভিনয়েও বাজিমাত করছেন তিনি। ওয়েব ফিল্ম ‘অসময়’-এ  অভিনয় করেছেন আইনজীবীর চরিত্রে। তার চরিত্রটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

১৮ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’। রুনা খান বলেন, ‘প্রথমবার আইনজীবী চরিত্র করেছি। পরিচালক অমির সঙ্গেও প্রথম কাজ এটি। এই চরিত্রের দুটি লেয়ার দেখানো হয়েছে। কর্মক্ষেত্রে সফল, আত্মবিশ্বাসী মানুষ হলেও নিজের ঘরে সে অসম্মান, অরুচিকর একটা জীবন যাপন করে। ব্যক্তিগতভাবে এ রকম দম্পতি আমার চেনা। যারা বাইরে সংস্কৃতিমনা হলেও সংসারজীবনে চরম অসুখী। আবার এমন দম্পতিও দেখেছি, যেখানে বউয়ের উপার্জনে সংসার চললেও স্বামী শো-অব করেই চলেছে, এমনকি স্ত্রীকে মানসিকভাবেও নির্যাতন করে যাচ্ছে। আমি সব সময় চাই এমন নতুন নতুন চরিত্রে কাজ করতে।
এ চরিত্রে কাজ করে বেশ ভালো লাগছে।’  এদিকে ২৬ জানুয়ারি মুক্তি পাবে এ অভিনেত্রীর টেলিফিল্ম ‘স্বর্ণমানব’। এটি পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দারের পরিচালনায়। ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে ৬টি টিভি চ্যানেলে প্রচারিত হবে টেলিফিল্মটি। তার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম। রুনা খান বলেন, ‘কাস্টমস দিবস উপলক্ষে প্রতিবছর স্বর্ণমানবের নতুন সিকুয়েল তৈরি হয়। এ নিয়ে পরপর স্বর্ণমানবের তিনটি পর্বে কাজ করলাম। এই টেলিফিল্ম থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যায়।’ অভিনয়ের বাইরে এ অভিনেত্রী সম্প্রতি প্রথমবার র‌্যাম্পে হাঁটলেন। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত ‘খাদি ফ্যাশন উইক’-এ প্রথমবারের মতো র‌্যাম্পে উঠলেন অভিনেত্রী। প্রথমবার হলেও শো-স্টপার রুনা খান ছিলেন একেবারে সাবলীল।
র‌্যাম্পের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি। রুনা খান বলেন, ‘মাহিন আপার মতো স্বনামধন্য ডিজাইনারের শো-স্টপার হওয়া আমার জন্য বিশেষ কিছু। তিনি বারবার বলছিলেন, রুনা, আমি তোমাকে মডেল বানাতে চাই না। অভিনেত্রী রুনা খানকে প্রেজেন্ট করতে চাই। রুনা খানের পারসোনালিটি দেখতে চাই। অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য সম্মানের। কাজটি ভীষণ উপভোগ করেছি।’
সূত্র : জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …