মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
খেলা। ২৪শে জানুয়ারি ২০২৪ | ১০ই মাঘ ১৪৩০
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।
৩ হাজার ক্লাবে নাম লিখিয়েই তামিমকে টপকে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক।
৯২ ম্যাচের ৯১ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে তামিমের রান ৩০২৪। ১১৪ ম্যাচের ১০৮ ইনিংসে ২০টি হাফ-সেঞ্চুরিতে ৩০৩৮ রানের মালিক মুশফিক।
বিপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
এ ম্যাচের আগে মুশফিকের বিপিএল পরিসংখ্যান ছিলো ১০৭ ম্যাচে ২৯৭৬ রান।
৩ হাজার ক্লাবে নাম লেখাতে ২৪ রান দরকার ছিলো মুশফিকের।
বরিশাল ইনিংসে ১২তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে বিপিএলে ৩ হাজার রান পূর্ণ করেন মুশফিক।
সূত্রঃ বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম